কচ্ছপ ও পেঁচা উদ্ধার - The News Lion

কচ্ছপ ও পেঁচা উদ্ধার

 


দি নিউজ লায়ন;  সাড়ে ১২ কেজি একটি বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর। বন দপ্তর সূত্রে খবর আমতার আঢ্য পাড়ায় একটি পকুরের গার্ডওয়াল দেওয়ার জন্য পুকুরের জল সেচের সময় স্থানীয় বাসিন্দারা বিশাল আকৃতির কচ্ছপটিকে দেখতে পায়। 


পরে বন দপ্তরের খবর দিলে বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায় ‌ এই প্রসঙ্গে হাওড়া আরবান বনদপ্তরের রেঞ্জ অফিসার সমীর বন্দ্যোপাধ্যায় জানান উদ্ধার হওয়া কচ্ছপটি একটি ইন্ডিয়ান সফট সেল টাটল। কচ্ছপটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।


অন্যদিকে এদিন আমতা শিল্পতালুক এলাকা থেকে একটি আহত লক্ষ্মীপেঁচা উদ্ধার করল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। পরে পেচাটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে এদিন সাঁকরাইলের বি এল আর ও অফিসের কাছ  থেকে আরো একটি আহত লক্ষ্মীপেঁচা কে উদ্ধার করল বনদপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.